শীতকালে পায়ের ব্যথা সারানোর ঘরোয়া উপায় - Health Thips
শীতের সময়ে শারীরিক নানা সমস্যা দেখা দেয়, যার অন্যতম হচ্ছে পায়ে ব্যথা। এটি শীতের সময় খুবই কমন একটি সমস্যা।
![]() |
| ছবিঃ শীতে পায়ের ব্যথা |
অসহ্য পায়ের ব্যথা থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু উপায় জেনে নিন:
১) আধা কাপ বেকিং সোডা দুই লিটার উষ্ণ গরম পানিতে মিশিয়ে ১৫-২০ মিনিট পা ভিজিয়ে বসে থাকুন। বেকিং সোডায় মধ্যে প্রদাহ বিরোধী বিভিন্ন উপাদান রয়েছে যা পা ব্যথা এবং প্রদাহ উপশম করতে সাহায্য করে।
২) নারকেল তেল এক প্রকার এন্টিসেপ্টিক। ২ টেবিল চামচ নারকেল তেলর সঙ্গে কয়েক ফোঁটা যেকোনো অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যথার স্থানে আঙুল দিয়ে আস্তে আস্তে ম্যাসেজ করুন। এই তেল পায়ের জীবাণু দূর করে সংক্রমণ মুক্ত রাখে। শীতে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে।
৩) একটি হট ওয়াটার বোতল ব্যথার স্থানে ৫-১০ মিনিটের জন্য রাখুন । রক্ত চলাচল বাড়িয়ে গরম পানি ব্যথা সারাতে খুব ভালো কাজ করে।
৪) শীতেকালে ঠাণ্ডা জনিত কারনেও পায়ে ব্যথা হয়ে থাকে । এজন্য ঠাণ্ডা লাগানো থেকে বিরত থাকতে হবে। ভারি পোশাক ও পায়ে মোজা পরতে পারেন। ব্যথা যদি খুব বেশি হয় অথবা কয়েক দিনেও না কমে, তাহলে অবহেলা না করে অবশ্যয় চিকিৎসকের পরামর্শ নিন
