চুইঝালে গরুর মাংস রান্নার রেসিপি - Food Recipe

চুইঝালে গরুর মাংস
চুইঝালে গরুর মাংস

চুইঝাল মাংস সবারই পছন্দের বিশেষ করে খুলনাঞ্চলের মানুষ চুইঝাল ছাড়া মাংস রান্নার কথা ভাবতেই পারে না। কারণ চুইঝালের সুঘ্রাণ ও অতুলনীয় স্বাদ মাংসকে করে তোলে আরো সুস্বাদু ।আপনাদের জন্য আজকের রেসিপি সেই চুইঝালে গরুর মাংস রান্না।

প্রয়োজনীয় উপকরণ:

গরুর মাংস ১ কেজি, আলু স্লাইস ১কাপ, চুইঝাল ২০০গ্রাম(Chui Jhal– চুই ঝাল) মাঝারি টুকরা করে কাটা ২ কাপ, রসুনবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ,আদাবাটা ২ টেবিল-চামচ,, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, টকদই আধা কাপ, তেজপাতা ৪টি, দারচিনি ৪ টুকরা,লবণ স্বাদমতো, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি,সরিষার তেল ১ কাপ, কাঁচা মরিচ ৫-৬টি, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জিরা ভাজা গুঁড়া আধা চা-চামচ, ধনে পাতা, লেবুর রস-১ টেবিল চামচ ।

রন্ধন প্রনালীঃ-

প্রথমে মাংস ধুয়ে টকদই ও লবণ দিয়ে মেখে ১ ঘণ্টা রাখুন।প্রথমে পাত্রে ১ কাপ তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে এতে সব মসলা কষিয়ে মাংস, চুইঝাল ও আলু দিয়ে কয়েকবার কষান। প্রয়োজনে সামান্য পানি দিন।অল্প আঁচে রান্না করুন। মাংসের ঝোল শুকিয়ে তেলের ওপর এলে গরম মসলার গুঁড়া, জিরা ভাজা গুঁড়া ও সব শেষে লেবুর রস দিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url