মজাদার রসমালাই তৈরির সহজ রেসিপি - Food-Zone
![]() |
| Delicious Rasmalai Recipe |
রেসিপিঃরসমালাই
উপকরণঃলিকুইড দুধ 2 কেজি, চিনি 1 কাপ, ঘি 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ১/৪কাপ,3 টেবিল চামচ ভিনেগার।
প্রস্তুত প্রণালিঃ
স্টেপ -১ঃপ্রথমে একটি হাঁড়িতে এক কেজি দুধ চুলায় বসিয়ে হাই হিটে ৫ থেকে ৬ মিনিট জ্বাল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে দুধের উপর যেন সর না পড়ে। ৩ টেবিল চামচ ভিনেগার এর সাথে হাফ কাপ পানি মিশিয়ে অল্প অল্প করে দুধের উপর দিয়ে আলতোভাবে নাড়তে হবে। ভিনেগার দেওয়ার কিছুক্ষণ পর ছানা থেকে পানি আলাদা হয়ে গেলে সাথে সাথে বরফ ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। এরপর ছিদ্রযুক্ত ছাকনি নিয়ে তার উপর পাতলা সুতির কাপড় দিয়ে ছানার পানি ঝরিয়ে নিতে হবে।ছানার পানি পুরোপুরি জড়িয়ে নেয়ার জন্য কাপরটি ভালোভাবে বেঁধে উঁচু স্থানে ২৫থেকে ৩০মিনিট রেখে দিতে হবে।
স্টেপ -২ঃঅপর একটি হাঁড়িতে রসমালাইয়ের শিরার জন্য এক কেজি দুধ দিয়ে কিছুক্ষণ জ্বাল করে তাতে কনডেন্সড মিল্ক এবং ঘি দিয়ে জাল করে ঘন করে নিতে হবে।
স্টেপ-৩ঃ ছানার পানি ঝরে গেলে প্লেটে নিয়ে হাতের তালুর সাহায্যে ভালো করে মথে নিতে হবে।
এরপর ছোট ছোট ভাগে ভাগ করে দুই হাতের তালুর সাহায্যে মিষ্টির আকার দিতে হবে।
স্টেপ-৪ঃএরপর একটি হাড়িতে এক কাপ চিনির সাথে তিন কাপ পানি দিয়ে জাল করে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে এতে মিষ্টির বলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ১০থেকে ১২মিনিট হাই হিটে জাল করে নিতে হবে।১২ মিনিট পর ঢাকনা খুলে আরও সাত মিনিট রান্না করে নিতে হবে। এরপর চিনির সীরাতে থাকা অবস্থায় মিষ্টি গুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।
স্টেপ-৫ঃ মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পর রসমালাইয়ের শিরা গরম থাকা অবস্থায় মিষ্টি গুলো দিয়ে দিতে হবে। এরপর তিন থেকে চার ঘণ্টা শিরায় রেখে
মিষ্টিগুলো ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে রসে ডুবুডুবু লোভনীয় রসমালাই।
Post By :Afsana Rahman Urmi
