নিজেকে কখনো অন্য কারো থেকে ছোট মনে করবেননা -Banglablog360

আসসালামুয়ালাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে এক জন ব্যক্তি নিজের ক্ষমতা সম্পর্কে জানতে পারে।

ছোটগল্প
- প্রতীকী ছবি

আপনাদের একটা গল্প শোনাই তাহলে-

একদা একজন লোক পাহাড় থেকে পাথর কেটে নিয়ে এসে বিক্রি করতো। এভাবেই তার দিনগুলো ভালো কাটছিল । একদিন তার মনে হল, সে খুব ছোট একটি কাজ করে। তার কাজটি অনেক নিম্ন মানের। এজন্য সে সৃষ্টিকর্তার কাছে এমন একটি ক্ষমতা চাইল যে,সে যা হতে চাইবে তাই হয়ে যাবে। সৃষ্টিকর্তা তাকে শিক্ষা দেওয়ার জন্য এমন একটি ক্ষমতা দিয়ে দিল যে, সে যা হতে চাইবে তাই হতে পারবে


যা ভাবা তাই কাজ, পাথর কাটার সময় সূর্যের তাপ এ তার খুব গরম লাগতো, এজন্য সে সূর্য হতে চাইলো। সৃষ্টি কর্তার ইচ্ছায় সে সূর্যে পরিণত হয়। প্রথমে,সে মনে করলো তার থেকে শক্তিশালী আর কিছু নেই। কিন্তু, কিছুক্ষণ পরেই কয়েকটি মেঘের টুকরো এসে তাকে ঢেকে নিল।


তাই সে মনে করে যে,মেঘ সূর্যের থেকে ও বেশি শক্তিশালী । তাই সে মেঘ হতে চাইল । আবার ও সৃষ্টিকর্তাই ইচ্ছায় সে মেঘে পরিণত হলো। সে ভাবল এখন তো আমার চেয়ে শক্তিশালী আর কেউই নাই। কিন্তু, তার এ আনন্দ বেশিক্ষণ রইল না। একটি দমকা হাওয়া এসে মেঘকে উড়িয়ে নিয়ে গেল।

আগের মত সে আবার বাতাস হতে চাইলো। সৃষ্টিকর্তার ইচ্ছায় সে এবারও বাতাসে পরিণত হলো।এখন সে আবারো ভাবছে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। কিন্তু তার এ আনন্দও বেশিক্ষণ রইল না। তার হাওয়ার প্রবল গতি একটি বড় পাহাড় আটকে দিল।


আগের মতোই সে ভাবল বাতাসের থেকে পাহাড় বেশি শক্তিশালী। তাই সে আবারো পাহাড় হতে চাইলো। এবারও সৃষ্টিকর্তার ইচ্ছাই সে একটি বিশাল পাহাড়ে পরিণত হলো। কিন্তু পাহাড় হওয়ার পরে সে খুব কষ্ট অনুভব করতেছিল। কারণ, তার মতোই একজন লোক যে পাহাড় কেটে পাথর নিয়ে বিক্রি করে, সে পাহাড় কাটছিল। এবার সে তার ভুল বুঝতে পেরেছে।


এজন্যই নিজেকে কখনো ছোট মনে করবেন না। হয়তো আপনি যেখানে আছেন সেখানে যাওয়া অনেকের স্বপ্ন। তাই কোন ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতি করবেন না।


আমার আজকের রচনাটি এই পর্যন্তই ছিল। আমার এই রচনাটি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন বা আপনাদের কোন অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। এছাড়াও কমেন্ট করে পাশে থাকুন। ভালো থাকবেন। খোদা হাফেজ। আগামী রচনায় আবার দেখা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url