যৌবনে লবঙ্গ চা পানের উপকারিতা -Banglablog360

এক কাপ লবঙ্গ চায়ের যত গুণাগুন!

দৈনন্দিন রান্নায় ব্যবহৃত মশলাগুলো কেবলমাত্র খাবারই সুস্বাদু করে না বরং এগুলোর বেশ কিছু আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। বেশিরভাগ মশলাই পুষ্টিগুণে ভরপুর এবং আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুত করতে ব্যবহৃত হয়। এর মধ্যে লবঙ্গ এমন একটি মশলা, যা ওজন কমানোর পাশাপাশি ইমিউনিটি বৃদ্ধি, জ্বর ও সর্দি-কাশি সারাতেও দারুণ কার্যকর। লবঙ্গ হজমশক্তি বাড়াতেও সাহায্য করেশুধু লবঙ্গ যেমন ভালো, ঠিক তেমনই লবঙ্গ চা খাওয়াও কিন্তু দারুণ উপকারি। এই প্রতিবেদন থেকে জেনে নিন, লবঙ্গ চা পানে স্বাস্থ্যের কী কী উপকার হয় -
লবঙ্গ চা
লবঙ্গ চা 

লবঙ্গ চা তৈরির পদ্ধতি:

সসপ্যানে দুই কাপ পানি দিন। পানি ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিন। এতে কয়েকটা লবঙ্গ গুঁড়ো করে দিন, এর সঙ্গে আদা কুচি এবং দারুচিনি মেশান। ১৫ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। তারপর চা ছেঁকে নিয়ে তাতে ১ চা চামচ মধু এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পান করুন।

লবঙ্গ চা এর উপকারিতা -

ওজন কমায়: এই চা হজম প্রক্রিয়া উন্নত করে। এই চায়ে ব্যবহৃত মশলাগুলো মেটাবলিক রেট উন্নত করতেও সাহায্য করে, যা ফ্যাট-বার্ন প্রক্রিয়াকে আরও দ্রুত করে।

ত্বকের সমস্যা দূর করে: লবঙ্গে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের নানা সমস্যা নিরাময় করতে পারে এবং শরীর থেকে টক্সিন দূর করে। এ ছাড়াও এ চা অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যা চেহারায় বার্ধক্যের ছাপ পড়া আটকায়।

সাইনাস থেকে মুক্তি দেয়: লবঙ্গ চা সাইনাস থেকে মুক্তি দিতে পারে। লবঙ্গে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে, যা আমাদের শরীরকে ব্যাকটেরিয়া সংক্রমণ মাড়ি এবং দাঁতের ব্যথা কমায়। লবঙ্গ দাঁতের ব্যথা এবং মাড়ি ফোলা থেকে মুক্তি দেয়। লবঙ্গ চা আমাদের মুখ থেকে ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করে, যার ফলে দাঁতের সমস্যা থেকে দ্রুত ত্রাণ পাওয়া যায়।

লবঙ্গ চায়ের পার্শ্বপ্রতিক্রিয়া: দিনে একবার বা দুবার লবঙ্গ চা পান স্বাস্থ্যের জন্য ভালো। তবে অতিরিক্ত পান করলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা, পেশি ব্যথা এবং শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। গর্ভবতী বা স্তন্যদানকারীরা অবশ্যই এই চা পানের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। এই চা পান করার পর যদি বমি বমি ভাব অনুভব করেন, তবে খাওয়া বন্ধ করাই ভালো। লবঙ্গ চা পানের পরে শরীর খুব খারাপ হলে অবশ্যই চিকিৎসক দেখান।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url