আমলকি শুধু ফল নয় এটি একপ্রকার ভেষজ ফল। আমলকিতে প্রচুর পরিমানে ভিটামিন ‘সি’ থাকে যা অন্য যেকোন ফলের তুলনায় অনেক বেশী। বিভিন্ন রোগের চিকিৎসা থেকে শুরু করে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে আমলকির ভূমিকা অপরিহার্য।
 |
ঔষধি ফল আমলকী
|
সৃষ্টিকর্তা মানব জাতির কল্যাণে দুনিয়াতে অসংখ্য ফল ও বৃক্ষ দিয়েছেন । এরকম কোটি কোটি ফলের মধ্যে মানব দেহের জন্য খুবই উপকারি ও ঔষুধি গুণে ভরপুর একটি ফলের নাম আমলকি।
দেশীয় ফল হিসেবে এটি সবার কাছেই পরিচিত। আমলকি দামে যেমন সস্তা ও সহজলভ্য। এর গাছের পাতা ও ফল উভয়ই ওষুধরূপে ব্যবহার করা যায় । আমলকির ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করার গুণ রয়েছে তাই এটি বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কয়েক ধরনের ক্যান্সারের বিরুদ্ধেও এর কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। আজকে আমরা জানব আমলকির বিভিন্ন পুষ্টি ও ওষধি গুনাগুণ সম্পর্কে।
আমলকির ১৮ টি উপকারিতা ও পুষ্টিগুন
এবার জেনে নেই আমলকির ১৮ টি উপকারিতা ও পুষ্টিগুন সম্পর্কে -
১. চুলের পরিচর্চায় আমলকির ভূমিকা অপরিসীম এটি চুলের টনিক হিসেবে কাজ করে। এটি চুলের গোড়া মজবুত করে ও চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
২. অল্প বয়সে চুল পাঁকা সমস্যায় অনেকেই ভোগে । এক্ষেত্রে চুলে আমলকি ব্যবহার করলে চুলের খুসকি দূর হয় ও পাকা চুল প্রতিরোধ করে ।
৩. আমলকীর রসে সলিউবল ফাইবার থাকে। যা শরীর থেকে টক্সিক উপাদান বের করে দেয় এবং হজমে সহায়তা করে। এই রস কোষ্ঠকাঠিন্য এবং পাইলস রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে।
৪. অ্যাসিডিটির সমস্যা দূর করতে এক গ্লাস দুধ বা পানির সঙ্গে আমলকি গুঁড়া ও সামান্য চিনি মিশিয়ে দিনে দু’বার খেলে ভালো উপকার পাওয়া যায়।
৫. হজমের সমস্যা দূর করতে আধা চূর্ণ শুষ্ক আমলকি এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে নিয়মিত খেলে হজম সমস্যা কেটে যাবে। এছাড়াও খাবারের সঙ্গে আমলকির আচার খাবারের স্বাদ বাড়ায় ও হজমে সাহায্য করে।
৬.ত্বকের কালো দাগ দূর করতে ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে । প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশে খেলে বেশ উপকার পাওয়া যায়।
৭. চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ, চোখ চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই দেয়। এছাড়াও আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
৮. আমলকিতে ভিটামি সি এর পাশাপাশি প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যা হাড় মজবুত করতে সাহায্য করে।
৯.প্রতিদিন আমলকির রস খেলে মুখের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত ও মজবুত থাকে।
১০. আমলকির টক স্বাদ ও তেঁতো স্বাদ মুখে রুচি ও স্বাদ বাড়ায়। আমলকির গুঁড়ার সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়া আগে খেলে ভালো ফল পাওয়া যায়।
১১. আমলকিতে ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়।
১২. ব্রঙ্কাইটিস ও অ্যাজমা সমস্যা দূর করতে আমলকীর জুস অনেক উপকারী।
১৩. আমলকি শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, হাড় ও পেশি মজবুত করে।
১৪. আমলকির আচার বা মোরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে।
১৫. শরীরের অতিরিক্ত চর্বি বা ফ্যাট ঝরাতে সাহায্য করে আমলকি।এটি নিয়মিত খেলে শরীরের প্রোটিনের স্তর বৃদ্ধি করে, যা দেহের চর্বি কমাতে সাহায্য করে।
১৬. রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তোলে যার ফলে শরীরের রক্তশূন্যতা দূর হয় ।
১৭. এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান মানব দেহে বুরিয়ে যাওয়া ও সেল ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে।
১৮. আমলকি দেহে কোলেস্টেরল ও ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে এবং ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে।
সতর্কতা:- কিডনি সমস্যার রোগীদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমলকি খাওয়া উচিত।