আলু থেকে গোলাপফুলের চারা তৈরির পদ্ধতি - Banglablog360

ফুল সবারই ভালো লাগে। ফুল ভালোবাসেনা এমন ব্যাক্তি খুজে পাওয়া মুশকিল। 

গোলাপফুলের চারা তৈরি
আলু থেকে গোলাপফুলের চারা তৈরির পদ্ধতি

বেডরুমের পাশে, বেলকুনিতে, ড্রইংরুমের সেন্টার টেবিলের মাঝখানে, পড়ার টেবিলে, বারান্দার টবে গোলাপ ফুল রাখতে অনেকেরই ভালো লাগে। ফুলের সৌন্দর্য ও গন্ধ সবাইকে মুগ্ধ করে এবং মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। কিন্তু সমস্যা হল কয়েক দিন পর ফুল শুকিয়ে যায় তখন এটি ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া কোন কাজে আসেনা।  

তবে মজার ব্যাপার হলো আলুর সাহায্যে শুকনো ডাঁটাকে কাজে লাগিয়ে পুনরায় সতেজ গোলাপ পাওয়া যায় । আলুর ভেতরে গোলাপের ডাঁটা ঢুকিয়ে কয়েকদিন রেখে দিলে সেখান থেকেই চমৎকার গোলাপফুল পাওয়া যায়। কীভাবে এটি করবেন? 

কার্যপদ্ধতি :

১) প্রয়োজনমত গোলাপ ফুলের ডাঁটা নিতে হবে। 

২)গোলাপের কাঁটা ও পাতাগুলো ভালোভাবে কেটে ফেলতে হবে।  

৩) এবার ডাঁটার মাথার দিকে একটু কেটে নিতে হবে ( ৩ সে.মি এর মত )  

৪) এরপর একটি আলু নিয়ে এর মাঝখানে ডাটার মাপমত ছিদ্র করতে হবে। 

৫) এবার আলুর ছিদ্রর মধ্যে ডাঁটা ঢুকাতে ।

৬) এবার এটিকে একটি ফুলের টবে রেখে মাটি ও সার দিয়ে ভরাট করুন। 

৭ এপর্যায়ে একটি প্লাস্টিকের বোতলে পেছনের অংশটি কেটে নিয়ে ডাঁটার ওপরে দিয়ে কয়েক দিন অপেক্ষা করুন। 

কয়েকদি পরে পুনরায় একটি চমৎকার গোলাপ ফুটবে , যা সত্যিই আপনাকে মুগ্ধ করবে। এভাবেই খুব সহজেই আলু দিয়ে নতুন গোলাপের চারা তৈরি করতে পারবেন।

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ১৮ নভেম্বর, ২০২২ এ ১০:৩১ AM

    helfulpost

Add Comment
comment url