বাসায় তৈরি করুন শাহী মালাই জর্দা - banglablog360
![]() |
| শাহী মালাই জর্দা |
রেসিপিঃ শাহী মালাই জর্দা
উপকরণঃ বাসমতি চাল/চিনিগুড়া পোলাও চাল ১ কাপ, ১/৪ চা চামচ জর্দার রং, কমলার খোসা পরিমাণমতো,২টেবিল চামচ ঘি, ৪ ছোট এলাচ, দারুচিনি তেজপাতা, চিনি ১ কাপ, ১/৪কাপ কমলার রস, কিসমিস ১৫ -২০ টা, কেওড়া জল ১ চামচ, মোরব্বা পরিমাণমতো, কাজু, পেস্তা এবং কাঠবাদাম কুচি পরিমাণমতো, বেবি সুইট ৮-১০ টা।
মালাই এর জন্যঃদুধ ৩ কাপ ১/৪কাপ চিনি, ছোট এলাচ গুড়ো এক চিমটি, ১/৪কাপ গুঁড়ো দুধ, ঘি ১ চামচ।
প্রস্তুত প্রণালী
স্টেপ-১ঃ প্রথমে একটি হাঁড়িতে পরিমান মত পানি গরম করে এতে জর্দার রং,কমলার খোসা এবং চাল দিয়ে৫মিনিট সিদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা চাল একটি ছাকনিতে ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে।
স্টেপ-২ঃ এখন একটি কড়াইয়ে ২ টেবিল চামচ ঘি এবং মসলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর এতে চিনি, কমলালেবুর রস এবং পরিমাণমতো পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটন্ত চিনির সিরায় সিদ্ধ করা চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম হিটে ৫ -৭মিনিট রান্না করতে হবে। ৫-৭ মিনিট পর ঢাকনা খুলে এতে কেওড়া জল এবং কিসমিস দিয়ে ভালোভাবে নেড়ে পুনরায় ঢাকনা দিয়ে ৫ -৬মিনিট রান্না করে নিতে হবে।
স্টেপ-৩ঃ মালাই এর জন্য একটি কড়াইতে দুধ, চিনি এবং ছোট এলাচের গুঁড়া দিয়ে জ্বাল করে ঘন করে নিতে হবে। দুধ কিছুটা ঘন হয়ে গেলে এতে গুঁড়ো দুধ এবং ঘি দিয়ে পছন্দমত ঘন করে নিতে হবে।
স্টেপ-৪ঃ এবার একটি বাটিতে রান্না করে রাখা জর্দা ঢেলে তার ওপর মালাই, কুচি করা বাদাম এবং মোরব্বা ছড়িয়ে দিতে হবে। সবশেষে উপর থেকে বেবি সুইট গুলো দিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে শাহী মালাই জর্দা

helpfull post