শীতকালে সকালটা শুরু হয়ে যাক পালংশাকের লুচি দিয়ে - recipe

নভেম্বর মাস শেষ হতে না জতেই শীতের আমেজ শুরু হয়ে গেছে। সবজি বাজারে চলে এসেছে শীতকালীন সবজি পালংশাক। পালংশাক দিয়ে প্রায়ই নানা রকম রান্না করা হয়। কিন্তু এই পালংশাক দিয়ে সকালের নাস্তার জন্য মজাদার একটি রেসিপি তৈরি করা যায়। যেটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর।

পালংশাকের লুচি
পালংশাকের লুচি- রেসিপি
আপনি কি কখনো পালং শাকের লুচি খেয়েছেন ? হ্যাঁ পালংশাক দিয়ে খুব মজাদার খাবার পালংশাকের লুচি তৈরি করা যায়। যদি কখনো না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতেই পারেন । অত্যন্ত সুস্বাদু এই খাবারটি ছোটবড় সকলের মন কাড়বে। তাহলে জেনে নিন রেসিপি-

রেসিপি : পালংশাকের লুচি 

উপকরণ: পালং শাক,পরিমাণমতো ময়দা, কাঁচা মরিচ, দুই-তিন টুকরো আদা, তেজপাতা, শুকনো মরিচ, হলুদ গুঁড়ো,স্বাদমতো লবণ, জোয়ান, পাঁচফোড়ন, চিনি,সয়াবিন তেল ও পানি

প্রস্তুতপ্রণালী : পালং শাকের লুচি তৈরির পদ্ধতি । 

১) প্রথমে পালংশাক ভাল করে ধুয়ে ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে ।

২) মিক্সার মেশিনে পালংশাক, আদা, কাঁচা মরিচ দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে । 

৩) সাইজমত কড়াই নিয়ে কড়াইতে সয়াবিন তেল গরম করে জোয়ান, পাঁচফোড়ন,তেজপাতা, শুকনো মরিচ, ভালোভবে নেড়ে হালকা ভাজতে হবে । 

৪) তারপর এর মধ্যে আগে থেকে তৈরি করা পালংশাকের পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।

৫) পালংশাকের পেস্টটা কিছুক্ষণ রান্না করলে অতিরিক্ত পানি শুকিয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। 

৬) একটি বড় পাত্রে পরিমাণমতো ময়দা, সামান্য চিনি, একটু সয়াবিন তেল, পালং শাকের পেস্ট ও পানি দিয়ে ভাল করে মেখে মন্ড তৈরি করে নিতে হবে। 

৭) ভালোকরে ময়দা মাখানো হলে ১০-১৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 

৮) এর পর ময়দা থেকে সাইজ মত লেচি কেটে বেলে নিতে হবে। 

৯) কড়াইতে তেল গরম করে বেলানো লুচি ভালোভাবে ভেজে নিন ব্যাস তৈরি হয়ে যাবে পালং শাকের লুচি 

একই পদ্ধতিতে লুচির বদলে পালংশাকরে পরোটা ও বানাতে পারবে ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url