মর্নিং ওয়াকের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম -Physical health
![]() |
| মর্নিং ওয়াকের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম |
মুক্ত বাতাসে হাঁটার জন্য উৎকৃষ্ট সময় হল সকাল । তবে হাঁটতে যাওয়ার আগে বয়স্কদের কয়েকটি জিনিস খেয়াল রাখা দরকার। একটু বয়স্ক যাঁরা, তাঁরা সকালের দিকে মুক্ত বাতাস পেতে হাঁটতে যান। সকালের মনোরম পরিবেশে হাঁটা খুবই উপকারী। কিন্তু একটু বয়স হলেই হাঁটতে গেলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়।
অনেকেই একটানা হাঁটতে পারেন না। আবার শরীরের কোনো অংশে ব্যথা থাকলে সে জন্যও মাঝেমধ্যে হাঁটার গতি শ্নথ হয়ে যেতে পারে। এ ছাড়া মাঝেমধ্যে ভারসাম্যেরও সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা এড়িয়ে ঠিকভাবে হাঁটার জন্য কিছু জিনিস মেনে চলা উচিত -
মর্নিং ওয়াকের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম
ছোট ছোট পা ফেলুন-
হাঁটার সময় অনেকটা রাস্তা পেরোতে গিয়ে বড় বড় পা ফেলছেন? এতে কিন্তু শ্বাস নেওয়ায় সমস্যা হতে পারে। তার চেয়ে ছোট ছোট পা ফেলুন; কিন্তু জোরে হাঁটুন।
আরামদায়ক জুতা নির্বাচন করুন
হাঁটতে গিয়ে যদি পায়ের জুতা ঠিকমতো না হয়, তা হলে সমস্যা। একটু হাঁটলেই হয়তো দেখবেন পায়ে কষ্ট হচ্ছে। তাই এমন জুতা নির্বাচন করুন, যা হাঁটার সময় পরে আরাম পাবেন। তবে খুব নরম জুতা ব্যবহার করবেন না।
ভারী খাবার খাবেন না
সকালে হাঁটতে যাওয়ার আগে ভারী খাবার খাওয়া কারও জন্যই ঠিক নয়। আর বয়স্ক ব্যক্তিরাও এসব খেয়ে হাঁটতে যাবেন না। এতে হাঁটতে কষ্ট হতে পারে। তাই হালকা কোনো কিছু খেয়ে হাঁটতে যান। এর আগে বেশি পরিমাণে পানি খাওয়া জরুরি।
হালকা ব্যায়াম করুন
হাঁটার আগে হালকা ব্যায়াম করে নিলে উপকার পাবেন। স্ট্রেচিং করা বা চেয়ারে খানিকটা ওঠাবসা করতে পারেন। এতে শরীরের পেশিগুলো একটু সচল হবে, যা সকালে হাঁটতে যাওয়ার আগে উপকারী।
প্রয়োজনীয় জিনিস রাখুন
হাঁটতে গিয়ে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন, তাই মোবাইল ফোন সঙ্গে রাখুন। ছোট একটি ব্যাগে পানির বোতল ও ঘাম মোছার তোয়ালে সঙ্গে রাখতে ভুলবেন না।
