চুল পড়া রোধে আলুর রসের ব্যবহার - Banglablog360
চুলের সৌন্দর্য ধরে রাখতে আমরা নানান ধরণের প্রসাধনী ব্যবহার করে থাকি। তাতে করে চুল সাময়িক সময়ের জন্য সৌন্দর্য ধরে রাখলেও পরে দেখা দেয় নানা পার্শ্বপ্রতিক্রিয়া। শীতকালে ত্বকের সাথে সাথে চুলেও দেখা দেয় রুক্ষতা। নষ্ট হয় চুলের সজীবতা। এসময় খুশকির পাশাপাশি বেড়ে যায় চুল পড়া, চুলের আগা ফাটাসহ চুলের জটের সমস্যাও দেখা যায়।
চুলের সাধারণ সমস্যায় ব্যবহার করতে পারেন আলুর রসের হেয়ার প্যাক। এতে চুল কমবে, চুল দ্রুত বাড়বে, পাশাপাশি ঝলমলে ও মজবুত হবে। আর চুল পড়া বন্ধ করতেও আলুর রস ভালো কাজ করে।
![]() |
| চুল পড়া রোধে আলুর রসের ব্যবহার - Banglablog360 |
আসুন জেনে নিই যেভাবে ব্যবহার করবেন আলুর রস-
- আলুর রস চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে অপেক্ষা করুন। আধা ঘণ্টা পর কুসুম গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- অর্ধেকটি আলু রস করে ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।
- একটি আলু ও একটি পেঁয়াজ রস করে একসঙ্গে মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- ৩টি আলু রস করে একটি ডিমের কুসুম ও ১ চা চামচ মধু দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৪০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
এভাবেই আলুর রস ব্যবহার করে আপনি আপনার চুলকে সজীব ও সতেজ রাখতে পারেন।
