ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করুন - Banglablog360
![]() |
| Make money instagram |
আপনিও জানেন সোশ্যাল প্লাটফর্ম থেকে আয় করা যায় ।কিন্তু জানেন না যে কিভাবে এবং ঠিক কোন কোন উপায়েএই প্লাটফর্মটি সঠিক ভাবে ব্যবহার করে আয় করতে হয়।ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করার বিষয়টি হয়তো আপনিও বহুবার শুনেছেন।
এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমিও কি ইনকাম করতে পারব? আর তার জন্য আমার কত ফলোয়ার থাকা চাই?
হ্যাঁ, অবশ্যই আপনিও ইনকাম করতে পারবেন তবে ফলোয়ারের বিষয়টি যদি বলি তাহলে যত বেশি ফলোয়ার থাকবে তাতো ভাল।
তবে এর মানে এই না যে আপনার ১ লক্ষ বা তার বেশি ফলোয়ার লাগবে। আপনি ১ হাজার ফলোয়ারেও ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারেন।কারণ এখানে শুধু ফলোয়ারের সংখ্যা বেশি থাকলেই হয় না তার সাথে আপনার ফলোয়ারদের একটিভিটি, আপনার রিচ ও ইনফ্লুয়েন্সিং করার কৌশল ইত্যাদিও প্রয়োজন হয়।
ইনস্টাগ্রাম থেকে টাকা আয় - Make money instagram
১. স্পন্সরড পোস্টের মাধ্যমে ইনস্টাগ্রাম থেকে আয় করুন
- স্পন্সরড পোস্ট আবার প্রোমোটেড পোস্ট নামেও পরিচিত যেখানে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে কোনো ব্র্যান্ড কে প্রচার করা হয়।
- এখানে একজন ইনস্টাগ্রাম হ্যান্ডেলার বা ইনফ্লুয়েন্সর কোনো ব্র্যান্ডকে অর্থের পরিবর্তে তার পোস্টের মাধ্যমে প্রমোট করে থাকে।
- সম্ববত ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার সব থেকে জনপ্রিয় উপায় হল এই স্পন্সরড পোস্ট বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার।
- তবে এই ক্ষেত্রে অবশ্যই একটু বেশি ফলোয়ার ও তার সাথে ফলোয়ারদের সাথে ভালো কানেকশন ও এনগেজমেন্ট প্রয়োজন হয়।
- তার সাথে এটাও গুরুত্বপূর্ণ যে নিয়মিত নিজের কনটেন্ট পোস্ট করার মাধ্যমে ও আরো বিভিন্ন উপায়ে ফলোয়ারদের সাথে এনগেজমেন্ট বজায় রাখা।
- কারণ আপনি যদি শুধু মার্কেটিং বা প্রমোশনাল পোস্ট করেন সেই ক্ষেত্রে ফলোয়াররা আপনার কনটেন্টের প্রতি ইন্টারেস্ট হারাবে এবং আপনি ফলোয়ারস হারাবেন।
যেভাবে ইনফ্লুয়েন্সের হবেন:
সবার প্রথমে আপনাকে একটি Niche বা টপিক নির্বাচন করতে হবে যা আপনার পার্সোনালিটির সাথে যায় এবং আপনি করতে ভালোবসেন।তার সাথে অবশ্যই নিজের ইনস্টাগ্রাম একাউন্টটি একটি বিসনেস একাউন্টে সুইচ করে নিন এতে আপনি বিশেষ কিছু সুবিধা পাবেন যেরকম এনালিটিক্স, লিংক ও আরো অন্যান্য।
তারপর একটি আকর্ষণীয় বায়ো লিখুন যা ফলয়ার্সদের সাথে সাথে বিভিন্ন স্পন্সর ব্রান্ডকেও আকর্ষিত করবে এবং সেখানে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমও যুক্ত করুন।কনটেন্ট পোস্ট করার ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট ধারাবাহিকতা বজায় রাখুন এবং প্রায়শই নতুন নতুন কনটেন্ট পাবলিশ করুন।
প্রতিটি পোস্টের ক্ষেত্রে হ্যাশট্যাগ রিসার্চ করে সঠিক হ্যাশট্যাগ ব্যাবহার করুন যাতে আপনার পোস্ট আরো বেশি লোকের কাছে পৌঁছায়
যেভাবে কোনো ব্র্যান্ড দ্বারা স্পন্সরড পাবেন:
প্রথমত আপনি যেই Niche বা টপিকের ওপরে কাজ করছেন তা আপনি জানেন তাই আপনার প্রতিটি পোস্টের মধ্যে সেই ব্র্যান্ডগুলিকে ট্যাগ বা মেনশন করুন।সরাসরি কোনো ব্র্যান্ডকে ইমেইল বা অন্যান্য মাধ্যমে যোগাযোগ করে স্পন্সরড পেতে পারেন।
এছাড়াও এরকম বিভিন্ন অনলাইন প্লাটফর্ম আছে যেখানে আপনি নিজের ইনফ্লুয়েন্সের প্রোফাইল বানিয়ে রাখতে পড়েন এবং সেখানে স্পন্সরড পোস্ট প্রতি কত চার্জ নিতে চান তাও আপনি উল্লেখ করতে পারেন। এতে যখন কেউ আপনার দ্বারা তাদের ব্র্যান্ড প্রমোট করতে চাইবে তারা আপনার সাথে যোগাযোগ করে নেবে।
২. এফিলিয়েট মার্কেটিং করে ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করুন
- ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার জন্য এফিলিয়েট মার্কেটিং অবশ্যই একটি ভালো উপায় এবং যা বহু ইনস্টাগ্রামার এই উপায়ে ইনকাম করছে।
- একজন এফিলিয়েট হিসাবে আপনি এখানে অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট সেল করেন এবং পরিবর্তে সেই কোম্পানি থেকে কমিশন পান।
- তবে ইনস্টাগ্রামে এফিলিয়েট প্রোডাক্ট প্রোমোটের ক্ষেত্রে যে সমস্যাটি হয় তা হল আপনি সরাসরি পোস্টের মধ্যে এফিলিয়েট লিংক প্রদান করতে পারবেন না।
- আপনি শুধু আপনার প্রোফাইল বায়োর মধ্যেই এই লিংক যুক্ত করতে পারবেন যার মানে হল আপনি একটি সময়ে একটি প্রোডাক্টই প্রমোট করতে পারবেন।
- আপনি যখন এফিলিয়েট পোস্ট করবেন সেখানে “লিংক ইন বায়ো” মেনশন করে ফলোয়ারদের আপনার প্রোফাইলে পাঠাতে পারবেন।
- তবে আপনি যে প্রোডাক্ট নিয়ে ইনস্টাগ্রাম এফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান তার বিষয়ে অবশ্যই ভালো ভাবে রিসার্চ করে নিতে হবে।কারণ আপনাকে দেখতে হবে ওই প্রোডাক্ট ক্রয় করতে আপনার ফলোয়াররা কতোটুকু ইচ্ছুক হবে বা আপনি সেল করতে পারবেন।
তাই সর্বদা যে প্রোডাক্টের কোনভার্শন রেট ভালো এবং কাস্টমার রিভিউও ভালো শুধুমাত্র সেই প্রোডাক্টগুলি নিয়েই কাজ করুন।
কিছু এফিলিয়েট প্লাটফর্ম হল:
- Clickbank
- Amazon affiliate
- ShareAsale
- CJ Affiliate
- Maxbounty

How is it work?